সিরিয়া ও ইসরাইলের মধ্যবর্তী অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী সেনারা টহল জোরদার করেছে। বলা হচ্ছে-সেখানে দু'টি মর্টারের গোলা পড়ার পর টহল জোরদার করা হয়েছে।
ইসরাইলি গণমাধ্যম খবর দিয়েছে, গতকাল (সোমবার) গোলান মালভূমির বেসামরিক অঞ্চলে ওই গোলা দু'টি পড়ে।
শাবিস্তান ডেস্ক : সিরিয়া ও ইসরাইলের মধ্যবর্তী অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী সেনারা টহল জোরদার করেছে। বলা হচ্ছে-সেখানে দু'টি মর্টারের গোলা পড়ার পর টহল জোরদার করা হয়েছে।
ইসরাইলি গণমাধ্যম খবর দিয়েছে, গতকাল (সোমবার) গোলান মালভূমির বেসামরিক অঞ্চলে ওই গোলা দু'টি পড়ে।
তবে, একজন অজ্ঞাত পরিচয় ইসরাইলি কর্মকর্তা জানান, ঠিক ইসরাইল সীমানায় মর্টারের গোলা দু'টি আঘাত করেনি।
এর আগে, চলতি সপ্তাহে ইসরাইলি যুদ্ধমন্ত্রী ইহুদ বারাক ঘোষণা করেছেন, দামেস্ক সরকার যদি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে অস্ত্র দেয় তাহলে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। ইহুদ বারাক আরো বলেছিলেন, "সিরিয়া সরকারের পতন মুহূর্ত শুরু হলে ইসরাইলি গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে এবং অন্য সংস্থাগুলোর সঙ্গে যোগযোগ প্রতিষ্ঠা করা হবে।"
১৯৬৭ সালের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল গোলান মালভূমি দখল করে নেয় এবং আন্তর্জাতিক নিন্দা ও প্রতিবাদ সত্ত্বেও এর সীমানা বাড়িয়েছে।
২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়ায় চলমান সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলোর পাশাপাশি পশ্চিমা দেশগুলো এ সহিংসতার জন্য বাশার আল-আসাদ সরকারকে দায়ী করার চেষ্টা করছে। কিন্তু দামেস্ক বলছে, কিছু সশস্ত্র দুর্বৃত্ত ও সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের ক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে সহিংসতা ছড়িয়ে দিচ্ছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এর আগে বলেছেন, তার দেশকে অস্থিতিশীল করার জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে সহায়তা করছে মার্কিন সরকার।(রেডিও তেহরান)