সংবাদ কোড: 8969
প্রকাশের তারিখ: 13 July 2012 - 21:55
printমূদ্রণ কপি
sendবন্ধুকে প্রেরণ
তিউনিসিয়ায় আন-নেহদা’র প্রথম জাতীয় সম্মেলন; যোগ দিয়েছেন খালেদ মাশয়াল
তিউনিসিয়ার ক্ষমতাসীন ইসলামপন্থী দল আন-নেহদা'র জাতীয় সম্মেলন আজ (শুক্রবার) দ্বিতীয় দিনের মতো চলছে। মুসলিম বিশ্বের কয়েক জন বিখ্যাত রাজনীতিবিদসহ প্রায় তিন হাজার লোক রাজধানী তিউনিসে চলমান ওই সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলন তিন দিন ধরে চলবে।
শাবিস্তান ডেস্ক : তিউনিসিয়ার ক্ষমতাসীন ইসলামপন্থী দল আন-নেহদা'র জাতীয় সম্মেলন আজ (শুক্রবার) দ্বিতীয় দিনের মতো চলছে। মুসলিম বিশ্বের কয়েক জন বিখ্যাত রাজনীতিবিদসহ প্রায় তিন হাজার লোক রাজধানী তিউনিসে চলমান ওই সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলন তিন দিন ধরে চলবে। গতকাল (বৃহস্পতিবার) সম্মেলনের উদ্বোধনী দিনে ফিলিস্তিনের হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খালেদ মাশয়ালও উপস্থিত ছিলেন। সম্মেলনে আন-নেহদা পার্টির নেতা শেখ রাশিদ ঘানুচি বলেছেন, তার দল কখনোই বিপ্লবী লক্ষ্য-উদ্দেশ্য থেকে বিচ্যুত হবে না।



তিউনিসিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ও দলের মহাসচিব হামাদি জেবালি বলেছেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও দেশে ইসলামের আলোকে বেসামরিক ও গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রয়েছে। তিউনিসিয়ার ইসলামপন্থী দল আন-নেহদা ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর এই প্রথম দলটি জাতীয় সম্মেলনের আয়োজন করলো। দেশটির সাবেক স্বৈরশাসক জয়নুল আবেদিন বিন আলীর বিরুদ্ধে ইসলামি গণজাগরণে আন-নেহদা পার্টি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। বিন আলীর পতনের পর দলের নেতা ঘানুচি ২০ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে আসেন এবং গত বছরের অক্টোরবে অনুষ্ঠিত নির্বাচনে আন-নেহদা পার্টি বিজয় লাভ করে। (রেডিও তেহরান)
* নাম:
ই-মেইল:
* মতামত: