সংবাদ কোড: 8957
প্রকাশের তারিখ: 13 July 2012 - 21:39
printমূদ্রণ কপি
sendবন্ধুকে প্রেরণ
পাকিস্তানের কোয়েটায় রাজনৈতিক সমাবেশে বোমা বিস্ফোরণে নিহত ৬
পাকিস্তানের কুয়েটার কুচলাকে বোমা বিস্ফোরণে আজ (শুক্রবার) ৬ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে এএনপির প্রাদেশিক প্রধান ও তার স্ত্রী রয়েছেন। আহত সবাইকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে অন্ততঃ পাঁচটি গাড়ী ধ্বংস হয়েছে।
শাবিস্তান ডেস্ক : পাকিস্তানের কুয়েটার কুচলাকে বোমা বিস্ফোরণে আজ (শুক্রবার) ৬ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে এএনপির প্রাদেশিক প্রধান ও তার স্ত্রী রয়েছেন। আহত সবাইকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে অন্ততঃ পাঁচটি গাড়ী ধ্বংস হয়েছে।

আওয়ামী ন্যাশনাল পার্টি বা এএনপি’র সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটেছে। সমাবেশ স্থলের পেছনে রাখা একটি সাইকেলে বোমাটি পেতে রাখা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বিস্ফোরণের পরপরই ওই এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় এএনপি’র কয়েক জন সমর্থককে শূন্যে গুলি ছুড়তে দেখা যায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। পাশাপাশি বিস্ফোরণের বিষয়ে তদন্ত চলছে। (রেডিও তেহরান)
* নাম:
ই-মেইল:
* মতামত: