সংবাদ কোড: 8956
প্রকাশের তারিখ: 13 July 2012 - 21:38
printমূদ্রণ কপি
sendবন্ধুকে প্রেরণ
মিশরের প্রেসিডেন্টের সৌদি আরব সফর : 'ফলপ্রসূ আলোচনা'
মিশরের নতুন প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে সৌদি বাদশাহ আব্দুল্লাহ'র সঙ্গে তার 'ফলপ্রসূ' আলোচনা হয়েছে। বৃহস্পতিবার রাতে সৌদি বাদশাহ'র সঙ্গে মুরসির এ সাক্ষাত হয়েছে বলে মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা খবর দিয়েছে।
শাবিস্তান ডেস্ক : মিশরের নতুন প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে সৌদি বাদশাহ আব্দুল্লাহ'র সঙ্গে তার 'ফলপ্রসূ' আলোচনা হয়েছে। বৃহস্পতিবার রাতে সৌদি বাদশাহ'র সঙ্গে মুরসির এ সাক্ষাত হয়েছে বলে মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা খবর দিয়েছে।



মোহাম্মাদ মুরসি মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম বিদেশ সফরে গেলেন। বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাতের পর সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী জেদ্দায় তিনি সাংবাদিকদের জানিয়েছেন, "আমাদের আলোচনা ছিল ফলপ্রসূ ও গঠনমূলক এবং মিশর, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের জনগণের জন্য তা সুফল বয়ে আনবে।"



মিশরের নয়া প্রেসিডেন্ট মুরসি বুধবার সৌদি আরব সফরে যান। বাদশাহ আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ থাকায় যুবরাজ সালমান বিন আব্দুল আজিজ তাকে বিমানবন্দরে স্বাগত জানান। সফরে তিনি বাদশাহ'র পাশাপাশি যুবরাজের সঙ্গেও সাক্ষাত করেছেন। সাক্ষাতে বেশ কিছু বিষয়ে আলোচনা হলেও প্রেসিডেন্ট মুরসি বলেছেন, এসব সাক্ষাতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার বিষয়টি প্রাধান্য পেয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা মিশর ও সৌদি আরবের স্থিতিশীলতার ওপর অনেকাংশে নির্ভরশীল।



মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের শাসনামলে মধ্যপ্রাচ্যে আমেরিকার দুই ঘনিষ্ঠ মিত্র মিশর ও সৌদি আরবের মধ্যে উষ্ণ সম্পর্ক বিদ্যমান ছিল। কিন্তু গত বছরের ১১ ফ্রেব্রুয়ারি প্রবল গণঅভ্যুত্থানে মুবারক সরকারের পতনের পর দ্বিপাক্ষিক সম্পর্কের সে উষ্ণতা অনেকাংশে কমে আসে। গত এপ্রিলে সৌদি আরব একজন মিশরীয় আইনজীবীকে আটক করার পর মিশরের জনগণ সৌদি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। এ ঘটনার জের ধরে রিয়াদ কায়রোয় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় এবং মিশরস্থ দূতাবাস কয়েকদিনের জন্য বন্ধ রাখে।



তবে মোহাম্মাদ মুরসি প্রথম বিদেশ সফরে সৌদি আরবকে বেছে নেয়ায় বোঝা যায়, তিনি পারস্য উপসাগর তীরবর্তী প্রতিবেশি আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তার পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দিতে চান। (রেডিও তেহরান)
* নাম:
ই-মেইল:
* মতামত: