আন্তর্জাতিক বিভাগ: ভুমধ্যসাগরে রাশিয়ার শুক্তিশালী নৌবহরের উপস্থিতির কারণে পশ্চিমারা সিরিয়ায় হামলা করতে পারছে না।

শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: আরব লিগ এবং পশ্চিমারা কফি আনানের ৬ দফা প্রস্তাব প্রত্যাক্ষান করে ভুমধ্যসাগরে সিরিয়ার সিমানার কাছাকাছি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে এবং তুরস্কও তার সৈন্যদেরকে প্রস্তুত রেখেছে। তবে মধ্যপ্রাচ্যে যেন নতুন কোন অশান্তি সৃষ্টি না হয় সে জন্য তারাও সিরিয়ার পানিতে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে।
রাশিয়া সিরিয়ার জনগণকে রক্ষা করার জন্য ১১টি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে এবং তা সিরিয়ার তারতুস বন্ধরে ভিড়বে।
রাশিয়া জানিয়েছে সিরিয়ার সংকটের ১৭ মাস অতিবাহিত হওয়ার পর এটাই সবচেয়ে বড় সামরিক মহড়া।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে: এই যুদ্ধ জাহাজগুলো শত শত যুদ্ধ জাহাজ বহন করার ক্ষমতা রাখে।
নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে: রাশিয়ার যুদ্ধ জাহাজের উপস্থিতির কারণে পশ্চিমারা সিরিয়ায় সামরিক হামলা করতে পারছে না।