সংবাদ কোড: 8853
প্রকাশের তারিখ: 03 July 2012 - 17:46
printমূদ্রণ কপি
sendবন্ধুকে প্রেরণ
ধর্মীয় বিষয়াবলীর প্রতি গুরূত্বারোপের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব
প্রাদেশিক বিভাগ: পারস আবাদ জেলার ইসলামী প্রচারণা সংস্থার প্রধান জানিয়েছেন যে, ধর্মীয় বিষয়াবলীর প্রতি গুরূত্বারোপের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: পারস আবাদ জেলার ইসলামী প্রচারণা সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হাসান বাকেরী আজ এ জেলার সামাজিক অবক্ষয় রোধের কর্মপন্থা সম্পর্কে আয়োজিত এক সভায় বক্তৃতাকালে বলেন: ধর্মীয় বিশ্বাস ও চেতনার প্রতি গুরূত্বারোপের মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব। মানুষ যখন ধর্মীয় আকিদা হতে দূরে সরে যায় তখন নৈতিক অবক্ষয়ের শিকার হয়। অনুরূপভাবে ধর্মীয় বিশ্বাসকে সুদৃঢ় করার মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।
এ সভায় পারস আবাদ জেলার পুলিশ বাহিনীর ধর্মীয় বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আজিম আসাদী বলেন: সামাজিক অবক্ষয় বর্তমানে অধিকাংশ সমাজ ব্যবস্থাকে আক্রান্ত করেছে। আর এ বিষয়টি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
* নাম:
ই-মেইল:
* মতামত: