আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরব সিরিয়ার সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র ও সেনা মোতায়েন করেছে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: সৌদি আরবের বিশেষ গার্ড বাহিনী জর্দানেরে সীমান্ত অতিক্রম করে সিরিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্তে পৌছেছে, যাতে সেখানে তার অবস্থান নিতে পারে। এদিকে তুরুস্কও সিরিয়ার সীমান্তে নিজেদের যুদ্ধ বিমান ও ক্ষেপানাস্ত্র মোতায়েন করেছে। সিরিয়ার সেনাবাহিনী তুরুস্কের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার পর সিরিয়া ও তুরুস্কের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রকাশিত এক খবরে জানা হয়েছে যে, সিরিয়ার পশ্চিম ও পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকাতে বিদেশী সৈন্য ও ভারী অস্ত্র মোতায়েন করাতে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহুর্তে সেখানে অপ্রীতিকর ঘটনার আশংকা রয়েছে।