সংবাদ কোড: 8731
প্রকাশের তারিখ: 21 June 2012 - 15:44
printমূদ্রণ কপি
sendবন্ধুকে প্রেরণ
ফিলিপাইনি ভাষায় পবিত্র কোরআনের প্রথম তাফসীর
আন্তর্জাতিক বিভাগ: জেদ্দার ইসলামী প্রচার কেন্দ্র জানিয়েছে: ফিলিপাইনের নও মুসলিমদের মধ্যে ফিলিপাইনি ভাষায় পবিত্র কোরআনের প্রথম তাফসীর বিনামূল্যে বিতরণ করা হবে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: জেদ্দার ইসলামী প্রচার কেন্দ্র জানিয়েছে: সৌদি আরবে অবস্থানরত ফিলিপাইনের নও মুসলিমদের মধ্যে ফিলিপাইনী ভাষায় পবিত্র কোরআনের প্রথম তাফসীরের এক হাজার কপি বিনামূল্যে বিতরণ করা হবে।
ফিলিপাইনী ভাষায় পবিত্র কোরআনের প্রথম তাফসীরটি কোরআনের অনুবাদ নয় বরং তা হচ্ছে একটি তাফসীরের অনুবাদ এবং মদিনা মুনাওয়ারার কুরআন করিম ছাপাখানা এই তাফসীরটি ছাপিয়েছে।
কয়েকজন পুরুষ ও মহিলা বিশেষজ্ঞদের ১০ বছরের অক্লান্ত প্রচেষ্টায় এই তাফসীরটি ছাপানো হয়েছে।
এক রিপোর্ট অনুযায়ী: ফিলিপাইনের জনগণ খুব বেশী ইসলামের দিকে ঝুঁকে পড়েছেন। মধ্যপ্রাচ্যে অবস্থানরত ফিলিপাইনিদের মোট সংখ্যা দুই মিলিয়ন এবং তার অর্ধেক সৌদি আরবে বসবাস করে।
* নাম:
ই-মেইল:
* মতামত: