সংবাদ কোড: 7091
প্রকাশের তারিখ: 26 January 2012 - 16:37
printমূদ্রণ কপি
sendবন্ধুকে প্রেরণ
বিপ্লবী জাতিদেরকে পশ্চিমাদের ব্যাপারে সচেতন থাকতে হবে
আন্তর্জাতিক বিভাগ: আজারবাইজানের ইন্টেলেকচুয়াল ইউনাইটেডের সভাপতি এলদেনিয জামশিদ উগলু কুলি ওফ বলেন: স্বৈরাচারীদের পতনের পর বর্তমান সময়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এ সময়ে মুসলমানদেরকে পশ্চিমাদের ষড়যন্ত্র থেকে হুশিয়ার থাকতে হবে।
শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: আজারবাইজানের ইন্টেলেকচুয়াল ইউনাইটডের সভাপতি এলদেনিয জামশিদ উগলু কুলি ওফ এক সাক্ষাতকারে বলেন: স্বৈরাচারীদের পতনের পর বর্তমান সময়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এ সময়ে মুসলমানদেরকে পশ্চিমাদের ষড়যন্ত্র থেকে হুশিয়ার থাকতে হবে।
শাবিস্তান: আরবদেশগুলোতে ইসলামী জাগরণের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন?
জামশিদ উগলু কুলি ওফ: আরবদেশগুলোতে ইসলামী জাগরণ ইমাম খোমিনী(রহ.)-এর বিপ্লবেরই অব্যাহত ধারা। ইমাম খোমিনীর আদর্শ অনুসরণ করে জনগণ একের পর এক স্বৈরাচারীদের পতন ঘটাচ্ছে।
এটাকে আমরা ইমাম খোমিনীর ঐ সকল চেষ্টা ও চাওয়ার ফসল মনে করতে পারি; যা তিনি তিন দশক পূর্বেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন।
শাবিস্তান: তিউনিসিয়া এবং মিসরের বিপ্লবী জনতার প্রধান দায়িত্ব কি?
জামশিদ উগলু কুলি ওফ : যেটা অতি গুরুত্বপূর্ণ তা হল বিপ্লবের পরবর্তী পরিস্থিতি। বিপ্লবী জনতাকে অবশ্যই সজাগ থাকতে হবে যেন পদচ্যুত স্বৈরাচারীদের আসনে অন্য কোন স্বৈরাচারী আসন গেড়ে বসতে না পারে। এটা ঠিক ঐরূপ হবে যে, বন্দুকে গুলি ভরে তা শত্রুর দিকে তাক করলাম ঠিকই; কিন্তু অসতর্কবশতভাবে সে গুলি এসে নিজেদের গায়ে বিদ্ধ হল।
* নাম:
ই-মেইল:
* মতামত: