সংবাদ কোড: 1886
প্রকাশের তারিখ: 29 July 2010 - 20:05
printমূদ্রণ কপি
sendবন্ধুকে প্রেরণ
ইরান শর্তসাপেক্ষে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়টি পুনর্বিবেচনা করতে প্রস্তুত
তেহরানের গবেষণামূলক পরমাণু চুল্লির জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হলে ইরান শতকরা বিশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ পুনর্বিবেচনা করতে প্রস্তুত রয়েছে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহী আজ এ কথা বলেছেন।
শাবিস্তান ডেস্ক : তেহরানের গবেষণামূলক পরমাণু চুল্লির জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হলে ইরান শতকরা বিশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ পুনর্বিবেচনা করতে প্রস্তুত রয়েছে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহী আজ এ কথা বলেছেন। তিনি বলেছেন, তেহরান বার বার জানিয়েছে, কেবল প্রয়োজন অনুপাতেই শতকরা বিশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। দরকারি পরমাণু জ্বালানি যদি অন্য উপায়ে পাওয়া যায় তাহলে নিজ দেশে তা উৎপাদন না করার বিষয়টি ভেবে দেখতে প্রস্তুত বলে জানান তিনি।পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আই এ ই এ'র আইন অনুযায়ী ইরান শতকরা বিশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রাখে। তবে, সব ইউরেনিয়াম শতকরা বিশ মাত্রায় সমৃদ্ধ করা হবে না বলে জানান আলী আকবর সালেহী।
(রেডিও তেহরান)
* নাম:
ই-মেইল:
* মতামত: