সংবাদ কোড: 1885
প্রকাশের তারিখ: 29 July 2010 - 20:04
printমূদ্রণ কপি
sendবন্ধুকে প্রেরণ
পরমাণু জ্বালানী বিনিময় বিষয়ে যুক্তরাষ্ট্র ইরানের সাথে সংলাপে বসতে পুরোপুরি প্রস্তুত :যুক্তরাষ্ট্র
মার্কিন সরকার বলেছে, পরমাণু জ্বালানী বিনিময়ের ব্যাপারে ওয়াশিংটন তেহরানের সাথে আলোচনায় বসতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পি জে ক্রাওলি এ সম্পর্কে গতকাল বলেছেন, তেহরানের পরমাণু গবেষণা কন্দ্রের জ্বালানী সরবরাহের ব্যাপারে আমরা অবশ্যই আলোচনা করতে প্রস্তুত রয়েছি, তবে আমাদের দৃষ্টিতে আলোচনার আরও বড় ইস্যু হল, ইরানের পরমাণু কর্মসূচীর প্রকৃতি পুরোপুরি বোঝার চেষ্টা করা।
শাবিস্তান ডেস্ক : মার্কিন সরকার বলেছে, পরমাণু জ্বালানী বিনিময়ের ব্যাপারে ওয়াশিংটন তেহরানের সাথে আলোচনায় বসতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পি জে ক্রাওলি এ সম্পর্কে গতকাল বলেছেন, তেহরানের পরমাণু গবেষণা কন্দ্রের জ্বালানী সরবরাহের ব্যাপারে আমরা অবশ্যই আলোচনা করতে প্রস্তুত রয়েছি, তবে আমাদের দৃষ্টিতে আলোচনার আরও বড় ইস্যু হল, ইরানের পরমাণু কর্মসূচীর প্রকৃতি পুরোপুরি বোঝার চেষ্টা করা।
গত অক্টোবরে আমরা যে রকম আলোচনা করেছি আগামী সপ্তাহগুলোতে আমরা ইরানের সাথে সে রকম আলোচনায় মিলিত হবার আশা করছি। জার্মানীসহ ছয় বৃহৎ শক্তি অর্থাৎ বৃটেন, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জার্মানীর কর্মকর্তারা ২০০৯ সালের অক্টোবর মাসে জেনেভায় পরমাণু জ্বালানী বিনিময়ের বিষয়ে ইরানী কর্মকর্তার সাথে আলোচনায় মিলিত হয়েছিলেন। সে সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আই এ ই এ'র মধ্যস্থতায় নিম্নমাত্রায় সমৃদ্ধ ইরানের ইউরেনিয়ামকে উচ্চ মাত্রায় সমৃদ্ধ করার জন্য রাশিয়া ও ফ্রান্সে পাঠানোর প্রস্তাব দেয়া হয়েছিল। ইরান গ্যারান্টি ছাড়া তার ইউরেনিয়াম বিদেশে পাঠাতে রাজী হয়নি। ক্যান্সারের চিকিৎসার জন্য রেডিও আইসোটপ তৈরির লক্ষ্যে তেহরানের একটি গবেষণামূলক পরমাণু চুল্লীর জন্য শতকরা বিশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রয়োজন হয়।
পরমাণু জ্বালানী বিনিময়ের ব্যাপারে তেহরান ঘোষণাকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র নতুন করে আলোচনায় বসার এই আহ্বান জানালো। এর আগে তেহরান ইশতেহার প্রণীত হবার পরও যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার একটি প্রস্তাব অনুমোদন করে।
চিকিৎসা ও বেসামরিক গবেষণার কাজে ব্যবহৃত তেহরানের একটি পরমাণু চুল্লীর জন্য নিম্নমাত্রায় সমৃদ্ধ ইরানী ইউরেনিয়ামের বিনিময়ে দেশটির কাছে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহের প্রস্তাব দেয়া হয়েছিল তেহরান ঘোষণায়। গত ১৭ ই মে ব্রাজিল, তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে স্বাক্ষরিত ঐ ঘোষণায় বলা হয়েছে, তেহরান শতকরা সাড়ে তিন মাত্রায় সমৃদ্ধ ১২০০ কেজি ইউরেনিয়ামের বিনিময়ে বিশ মাত্রায় সমৃদ্ধ ১২০ কেজি ইউরেনিয়াম গ্রহণ করবে এবং এই বিনিময় তুরস্কের ভূখন্ডে সম্পন্ন হবে। (রেডিও তেহরান)
* নাম:
ই-মেইল:
* মতামত: