সংবাদ কোড: 1882
প্রকাশের তারিখ: 28 July 2010 - 19:53
printমূদ্রণ কপি
sendবন্ধুকে প্রেরণ
ইরানি সংসদ সদস্যদের ভিসা দিতে অস্বীকার করেছে মিশর
মিশর সরকার ইরানের একটি সংসদীয় প্রতিনিধি দলকে ভিসা দিতে অস্বীকার করেছে। ইরানি সংসদীয় প্রতিনিধি দলটি মিশরের রাফাহ সীমান্ত দিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকা সফরে যেতে চেয়েছিল।
শাবিস্তান ডেস্ক : মিশর সরকার ইরানের একটি সংসদীয় প্রতিনিধি দলকে ভিসা দিতে অস্বীকার করেছে। ইরানি সংসদীয় প্রতিনিধি দলটি মিশরের রাফাহ সীমান্ত দিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকা সফরে যেতে চেয়েছিল।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য মাহমুদ আহমাদি বেইগাশ এ খবর জানিয়ে বলেছেন, মিশর সরকার প্রস্তাবিত সংসদ সদস্যদের সম্পর্কে অনেক তথ্য জানতে চেয়েছিল। ইরানের পক্ষ থেকে সে সব তথ্য জানানোর পরও তাদেরকে ভিসা দেয়া হয়নি। গাজা উপত্যকার ওপর কঠোর ইসরাইলি অবরোধ ভেঙ্গে ফেলার কাজে সহায়তা করার উদ্দেশ্যে চার জন ইরানি সাংসদ ওই ফিলিস্তিনি ভূখণ্ড সফর করতে চেয়েছিলেন।(রেডিও তেহরান)
* নাম:
ই-মেইল:
* মতামত: