ইরানের বাণিজ্যমন্ত্রী মেহদি গাজানফারি বলেছেন, ইরানের মালবাহী জাহাজে তল্লাসি চালানো হলে পশ্চিমা দেশগুলোকে এ জন্য পরবর্তীতে অনুশোচনায় ভুগতে হবে। ইরানের জাহাজে তল্লাসির কোন অধিকার পশ্চিমা দেশগুলোর নেই বলেও তিনি জানান।

শাবিস্তান ডেস্ক : ইরানের বাণিজ্যমন্ত্রী মেহদি গাজানফারি বলেছেন, ইরানের মালবাহী জাহাজে তল্লাসি চালানো হলে পশ্চিমা দেশগুলোকে এ জন্য পরবর্তীতে অনুশোচনায় ভুগতে হবে। ইরানের জাহাজে তল্লাসির কোন অধিকার পশ্চিমা দেশগুলোর নেই বলেও তিনি জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, এ ধরনের যে কোন পদক্ষেপের জবাব দেয়ার অধিকার ইরানের রয়েছে। তিনি ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চতুর্থ দফা নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেন, ইরান পরমাণু ইস্যুতে যে অবস্থান গ্রহণ করেছে, নিষেধাজ্ঞার মাধ্যমে তা থেকে সরানো যাবে না। এর আগে ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইরানের জাহাজে তল্লাসি চালানো হলে এর পাল্টা জবাব দেয়া হবে। গত ৯ই জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত প্রস্তাবে ইরানের জাহাজ শিল্পসহ আরও কয়েকটি সেক্টরের ওপর কড়াকড়ি আরোপের কথা বলা হয়েছে (রেডিও তেহরান)