সংবাদ কোড: 1845
প্রকাশের তারিখ: 18 July 2010 - 19:55
printমূদ্রণ কপি
sendবন্ধুকে প্রেরণ
ইরানের জাহেদানে বোমা হামলার পর পুলিশের অভিযানে ছয় সন্ত্রাসী নিহত
ইরানের জাহেদানের মসজিদে বোমা হামলার পর পুলিশের হাতে গত দু'দিনে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। ইরানের পুলিশের উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা রাদান বলেন, তিনটি আলাদা সংঘর্ষে ওই ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। সন্ত্রাসীদের ব্যবহৃত কয়েকটি পথ বন্ধ করে দেয়া হয়েছে বলেও তিনি জানান।
শাবিস্তান ডেস্ক : ইরানের জাহেদানের মসজিদে বোমা হামলার পর পুলিশের হাতে গত দু'দিনে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। ইরানের পুলিশের উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা রাদান বলেন, তিনটি আলাদা সংঘর্ষে ওই ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। সন্ত্রাসীদের ব্যবহৃত কয়েকটি পথ বন্ধ করে দেয়া হয়েছে বলেও তিনি জানান। কোন সন্ত্রাসী সীমান্ত পথে যাতে সিস্তান-বেলুচিস্তানে ঢুকতে না পারে সে লক্ষ্যে একটি পরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।
ইরানের সংসদ ও সরকার সীমান্ত সমস্যার স্থায়ী সমাধানের পদক্ষেপ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলে তিনি জানান। শিয়া ও সুন্নি মুসলমানদের ঐক্যে ফাটল তৈরির জন্য জাহেদানের মসজিদে হামলা করা হলেও এর ফলে এ দুই মাজহাবের মধ্যে ঐক্য আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন।
গত ১৫ ই জুলাই ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদানের একটি মসজিদের সামনে কয়েক মিনিটের ব্যবধানে দুটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৭ জন নিহত ও তিন শতাধিক আহত হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে। (রেডিও তেহরান)
* নাম:
ই-মেইল:
* মতামত: