ইরানের পার্লামেন্ট স্পিকার ড. আলী লারিজানি দক্ষিণ-পূর্ব ইরানের জাহেদান শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য মার্কিন সরকারকে দায়ি করেছেন।
লারিজানি বলেন, জাহেদানে সন্ত্রাসী হামলার বিষয়ে মার্কিনীদের জবাব দিতে হবে। কারণ, ওয়াশিংটনের পৃষ্ঠপোষকতায় ওই হামলা চালানো হয়েছে।

শাবিস্তান ডেস্ক : ইরানের পার্লামেন্ট স্পিকার ড. আলী লারিজানি দক্ষিণ-পূর্ব ইরানের জাহেদান শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য মার্কিন সরকারকে দায়ি করেছেন।
লারিজানি বলেন, জাহেদানে সন্ত্রাসী হামলার বিষয়ে মার্কিনীদের জবাব দিতে হবে। কারণ, ওয়াশিংটনের পৃষ্ঠপোষকতায় ওই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইরানে বহু সন্ত্রাসী হামলার হোতা জুন্দুল্লাহ গোষ্ঠির সাথে মার্কিন সরকারের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি এর আগেই প্রমাণিত হয়েছে। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদান গ্র্যান্ড মসজিদের সামনে গত বৃহস্পতিবার অল্প সময়ের ব্যবধানে দু'টি শক্তিশালী বোমা হামলা চালানো হয়। এতে কমপক্ষে ২৭ ব্যক্তি নিহত এবং ৩০০ লোক আহত হয়।
এ দিকে, ইরানের পুলিশের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা রাদান বলেছেন, বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। হামলাকারীরা পূর্ব সীমান্ত দিয়ে ইরানে ঢুকেছিল বলে তিনি জানান। (রেডিও তেহরান)