সংবাদ কোড: 1712
প্রকাশের তারিখ: 51 July 2010 - 70:25
printমূদ্রণ কপি
sendবন্ধুকে প্রেরণ
বিগত বছরে দেশের ২০ হাজার মসজিদ মেরামত ও সংস্কার করা হয়েছে
মসজিদ ও নামায: ইরানের আওকাফ ও জনকল্যাণ সংস্থার মসজিদ বিভাগের পরিচালক বলেছেন যে, বিগত বছরে ইরানে প্রায় ২০ হাজার মসজিদ মেরামত ও সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে।
সোহাইল সোহাইলী শাবিস্তান বার্তা সংস্থার প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন: বিগত বছরে দেশের ২০ হাজার মসজিদ মেরামত ও সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। এতেপ্রায় ২৩ বিলিয়ন তুমান ব্যয় করা হয়েছে।
তিনি এ সংস্থার মসজিদ বিভাগে মেরামত খাতে গত বছরে বরাদ্দকৃত বাজেট সম্পর্কে বলেন: বিগত বছর মসজিদ মেরামত ও সংস্কার খাতে ৪০ বিলিয়ন তুমান বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণবশত: উক্ত বাজেট হতে মাত্র ২৩ বিলিয়ন তুমান গৃহীত হয়েছে।
আওকাফ ও জনকল্যাণ সংস্থার মসজিদ বিভাগের পরিচালক বলেন: এ সংস্থাটি এ বছর প্রথম বারের ন্যায় মসজিদ নির্মাণ কাজে অংশ গ্রহণ করছে। আর তাই চলতি বছরের ৫০ ভাগ বাজেট এ খাতে বরাদ্দ পেয়েছে।
* নাম:
ই-মেইল:
* মতামত: